বিএনপিতে প্রধানমন্ত্রী হওয়ার মত যোগ্য লোক নেই – মমতাজ বেগম এমপি

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ -২আসনের সংসদ সদস্য ফোক স¤্রাজ্ঞী মমতাজ বেগম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তার ছেলে তারেক রহমান ও স্ত্রী মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পলাতক রয়েছে। এই মুহুর্তে দলটিতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কোনো লোকই নেই। আর আওয়ামীলীগের আমলে যে উন্নয়ন হয়েছে তাতে অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই।
সোমবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপের ভাকুম গ্রামে মধু-উজালা বাউল কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম আরো বলেন, আওয়ামীলীগ আগের চেয়ে এখন আরো অনেক ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে এ আসনে ৭৫ ভাগ ভোট নৌকার পক্ষে আসবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি। আগামীতে উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করা হবে বলে জানান মমতাজ বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান, চান্দহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক প্রমূখ।



