slider

নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ এর আওতায় এই সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা আক্তার বিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সফিউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসানসহ উপজেলার ৮টি ইউনিয়নের সিআইজি সদস্যগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button