আইন আদালত

আদেশের পরও মুক্তি না দেওয়ায় জেল সুপারকে হাই কোর্টে তলব

জামিননামা দাখিলের পরও কারামুক্তি না দেওয়ায় ঢাকা জেল সুপার ও সুপ্রিম কোর্টের এক অ্যাডভোকেট অন রেকর্ডকে তলব করেছেন হাইকোর্ট। কোন কর্তৃত্ব বলে কারা কর্তৃপক্ষ আদালতের আদেশ কার্যকর করেনি। এবং অ্যাডভোকেট অন রেকর্ড কোন কর্তৃত্ব বলে মুক্তি না দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছেন, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আগামী ৯ জুন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে হাজির তাদের হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অর্থপাচারের অভিযোগে রামপুরা থানায় গত ২ ফেব্রুয়ারি দায়ের করা এক মামলায় ৮ মে ৫ আসামীকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ১৬ মে বেইল বন্ড গ্রহণ করে সেই জামিননামা কারাগারে পাঠান। এরপর ৫ আসামির দুজনকে কারামুক্তি দিলেও তিনজনকে মুক্তি দেওয়া হয়নি।

কারণ হিসেবে দেখানো হয়, অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন আসামিদের জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে মর্মে কারা কর্তৃপক্ষকে নোটিস পাঠান।

বিষয়টি রবিবার আসামীপক্ষের আইনজীবী রুহুল আমিন ভূইয়া ও আদিলুর রহমান খান হাইকোর্টের নজরে আনেন। এরপর হাইকোর্ট ঢাকার জেল সুপার ও অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুনকে তলব করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button