slider

ঠাকুরগাঁওয়ে অধিক সার মজুত রাখার দায়ে জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বরাদ্দকৃত সারের চেয়ে অধিক ইউরিয়া সার মজুদ রাখার দায়ে জরিমানা করা হয়। ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কচুবাড়ী বোড অফিস বাজারের মেসার্স সালাম ট্রেডার্সের ম্যানেজার মো: এহসান হাবীব (৩৫) কে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম। জানা যায়, ঐ প্রতিষ্ঠানে ইউরিয়া বরাদ্দকত সারের চেয়ে অধিক পরিমানে মজুত রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পেয়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) (৩) ধারায় প্রতিষ্ঠানের ম্যানেজার এহসান হাবীবকে ১৫ টাকা টাকা জরিমানা করে ভ্রাম্যামান আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button