slider

গাাঁজসহ আটক এম্বুলেন্স চালক রোমেল বরখাস্ত

ঝালকাঠি প্রতিনিধি : গাাঁজাসহ গেস্খফতার হওয়ার পর মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স চালক মোঃ রোমেল হাওলাদার(৩৯) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন।

উল্লেখ্য, গত শনিবার রাত ১১টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স রাখার গ্যারেজ থেকে গাঁজাসহ রোমেল হাওলাদারকে গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তাঁকে জেলহাজতে প্রেরণ করলে সোমবার জামিনে মুক্তি পান তিনি ।
বরখাস্তের বিষয়ে জানতে চাইলে এ্যাম্বুলেন্স রোমেল হাওলাদার বলেন, আমি এবিষয়ে কথা বলতে চাই না। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন জানান, অ্যাম্বুলেন্স চালক মোঃ রোমেল হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত তাঁর কর্মস্থলে যোগদানের সুযোাগ নেই।

ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম বলেন, মাদক মামলার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে মামলায় সাজা হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button