ধামরাইয়ে বিএনপি অবস্থান কর্মসূচ পালিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের উর্ধ্ববগতি আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে ধামরাই থানা রোড মুন্নু কমিনিটি সেন্টারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে। কর্মসূচিটি চলে সন্ধ্যা পর্যন্ত। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারন সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। এ কর্মসূচীতে পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের নেতাকর্মীরা যোগ দেন। তবে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা পুলিশ তৎপর থাকতে দেখা যায়।



