sliderবিবিধশিরোনাম

ডা: জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত

পতাকা ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু কর্তৃক গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ডা: জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থে‌কে তিনি গুরুতর অসুস্থ। কিডনি ফেইলউর, লিভা‌রের সমস‌্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত । শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে দুই দিন থেকে বিশেষ কিছু ওষুধ দেয়া হচ্ছে। উনার অবস্থা ক্রিটিক্যাল ত‌বে স্থি‌তি‌শীল।’

‘বর্তমানে তিনি ঢাকাস্থ ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা: মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন আছেন। দে‌শের অন‌্যান‌্য স্বনামধন‌্য বি‌শেষজ্ঞদের পরাম‌র্শে উনার চি‌কিৎসা চলমান, তবে উ‌নার অবস্থার কোনো উন্ন‌তি হয়নি।’

‘আমরা গণস্বাস্থ্য পরিবার ডা: জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button