slider

সরকারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে কাজ করবে পল্লীশ্রী

দুর্লভ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রী সরকারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে কাজ করে যাবে। বিশেষ করে সুবিধা বঞ্চিত অনাগ্রসর হত-দরিদ্র মানুষের জীবন যাত্রার মান ও দক্ষ করে গড়ে তুলতে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ^াস।

৬ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান ও সংক্ষিপ্ত মত বিনিময় সভায় জেলা প্রশাসক এ কথাগুলো বলেন।

এসময় পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার সেলিম রেজা, শামসুন নাহার, সৈয়দ মোস্তফা কামাল খোকন, ফাইন্যান্স ম্যানেজার হুমায়ুন কবির ও এইচ আর ইনচার্জ শামিমা বেগম পপিসহ পল্লীশ্রী’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক শামিম আরা বেগম বলেন পল্লীশ্রী’র দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নিযার্তিত নারীদের আইনী সহায়তা প্রদান, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের বিরুদ্ধে নারীদের সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে। এছাড়াও সরকারের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য প্রশিক্ষণ দিয়ে নারীদের জীবন যাত্রার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীগুলো বাস্তবায়ন করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button