নিয়ামতপুরে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে নওগাঁর নিয়ামতপুরে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মাঝে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এলজি)আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তব্য দেন, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান (বিপিএএ)। জেলা প্রসাশক খালিদ মেহেদী হাসান বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করার আহবান জানান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন। এ সময় উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম সহ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা উপস্থিত ছিলেন। ৬,৮,৯ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।



