slider

দাউদকান্দি বিএনপি’র আহবায়কের দায়িত্ব পেলেন এমএ লতিফ ভুইয়া

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৫ এপ্রিল ২০২৩, বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে এম এ লতিফ ভুইয়া ও সদস্য সচিব সাবেক ভিপি জাহাঙ্গীর আলমকে। তালিকা প্রকাশের পর আহবায়ক ও সদস্য সচিব সহ অন্যান্যরা সাক্ষাৎ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার ড. খন্দকার মারুফ হোসেন এর সাথে। তাঁরা ড. খন্দকার মোশাররফ হোসেন এর গুলশানস্থ বাসভবনে সাক্ষাৎ কালে উত্তর জেলার আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন। দায়িত্ব প্রাপ্ত নবাগত নেতৃবৃন্দ ড. মোশাররফ ও ড. মারুফ হোসেন এর সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button