গোয়ালমারীতে আইন-শৃংখলা বিষয়ে বিট পুলিশিং সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গোয়ালমারী বাজার এলাকায় গরু, চুরি সহ বিভিন্ন চুরি, ছিনতাই, ইভটিজিং বাল্যবিবাহ, জঙ্গি, সন্ত্রাস, মাদকের ব্যাপক অপব্যবহার ও মাদক ব্যবসায়ীদের আগ্রাসন সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড রোধে তথা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিট পুলিশিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা।
গোয়ালমারী বিট অফিসার এসআই মোঃ ইমরান হোসেনের পরিচালনায় গোয়ালমারী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গোয়ালমারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপিত জসিম হাসান, গোয়ালমারী ইউনিয়ন বিট পুলিশের সভাপতি মোঃ নাজির হোসেন সরদার, গোয়ালমারী বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী কলিমুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্য সহ সকল শ্রেণীর পেশাজীবী মানুষের উপস্থিতি ছিলেন।




