slider
ঘিওরে ঢেউটিন ও অর্থ প্রদান

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: আকস্মিক ঝড়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঘিওর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহেরা বেগম ও সাজেদা বেগমের থাকার ঘর উড়ে যায়। ঘরের পাকা পিলারসহ পাশের গাছ উপড়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে শুক্রবার সকালে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ২নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।




