slider

আদমদীঘিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে কুমারী মিঠাই বর্মন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার কুন্দগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কুমারী মিঠাই বর্মন উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাজার এলাকার নিল বাবু চন্দ্র বর্মনের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বেলা ১২টায় বাড়ির উঠানে শিশু মিঠাইকে বসিয়ে রেখে তার মা খড়ের পালায় কাজ করছিলেন। এসময় পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তার মা তাকিয়ে দেখেন শিশুটি নেই। পরে পুকুরে মৃত অবস্থায় শিশুর মরদেহ ভাসতে দেখেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button