উপমহাদেশশিরোনাম

ভারতে পর্যটকের তালিকায় বাংলাদেশীরা দ্বিতীয়

ভারতের ভিসা পেতে হাজারো ঝক্কির অভিযোগের পরও, দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশ করা সাম্প্রতিকতম তথ্য বলছে, সে দেশে প্রতিবছর যত বিদেশী পর্যটক আসেন, তার মধ্যে বাংলাদেশীদের সংখ্যা আমেরিকানদের ঠিক পরেই।

দশ বছর আগে ভারতে আসা বিদেশী পর্যটকদের মধ্যে বাংলাদেশের স্থান প্রথম দশের ভেতরেও ছিল না।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০০৬ সালে যেখানে ভারতে আসা বিদেশীদের দুই শতাংশেরও কম আসত বাংলাদেশ থেকে, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ১৪.১ শতাংশ।

যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটকের হার ১৫.১ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে চিকিৎসাকাজ, ব্যবসায়িক প্রয়োজন এবং শপিং-এ বেশি আসেন।

বাংলাদেশে বসে ভারতের ভিসা পাওয়া এখনও সহজ নয়, ভারত নিজেই স্বীকার করে ঢাকায় তাদের যা লোকবল, ভিসার চাহিদা তার অন্তত চারগুণ।

কিন্তু সে সমস্যা সত্ত্বেও ভারতে বাংলাদেশী নাগরিকদের আসা প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা সে আসার কারণটা নিউ মার্কেট বা নৈনিতাল, আজমির শরিফ বা অ্যাপোলো হাসপাতাল যাই হোক না কেন! সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button