মুন্সীগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন

সাকিব আহম্মেদ বাপ্পি,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পালিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা ও ১০৩টি আতশবাজি জ্বালানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলর দিকে মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোলের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি শহরের সুপার মার্কেট চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুপার মার্কেট চত্ত্বরে গিয়ে শেষ হয়। কেক কাটার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
সাবেক শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল ছাড়াও কেক কাটা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগ নেতা আসাদুজ্জামান সুমন, শহর আওয়ামী লীগ কোষাধ্যক্ষ অহিদুজ্জামান বাবুল ছাএলীগ নেতা মেহেরাব মাহাতাব রক্তিম সহ সহর ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধার দিকে ১০৩টি আতশবাজি জ্বালানো হয়।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে এস এম মাহাতাব উদ্দিন কল্লোল বলেন, আমি মানুষের ভালোবাসা চাই, আমি নেতা হতে চাই না, আমি করেনা কালীন সময়ে যেমন আপনাদের পাশে দাড়িয়ে ছিলাম, এখনো আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। দীর্ঘ দিন আমি অসুস্থ ছিলাম আপনাদের দোয়ায় আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি একসময়ে মুন্সীগঞ্জে কেউ ছিলো না আওয়ামী লীগের স্লোগান দেওয়ার মত রাজপথে মিছিল করার জন্য আমি কল্লোল সে সময়ে হামলা মামলার তোয়াক্কা না করে রাজপথ কে বেছে নিয়েছি। যখন দেশে ছিলাম না তখন একের পর এক মামলার আসামি হয়েছিলাম। শেখ হাসিনা যত দিন বেঁচে আছে আমরা ও ততদিন বেচে থাকবো। বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলো বলেই আমরা স্বাধীনতা পেয়েছি, শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।




