slider

মাধবপুরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) রাহাত বিন কুতুব,শিক্ষানবিশ সজকারী পুলিশ সুপার ত্বোয়াহা ইয়াসিন হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,যুব লীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, এছাড়াও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী, যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী।
আলোচনা অনুষ্টানে বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯ টায় মাধবপুর উপজেলা চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু ম্যূরালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।

পরে ধারাবাহিক ভাবে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনও উপজেলা সদরের গংগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button