slider

মাধবপুরে ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার ৭ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব,শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার,ত্বোয়াহা ইয়াসিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় সহ মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জালাল উদ্দীন লস্কর সহ সাংবাদিক আজিজুর রহমান জয়, সাংবাদিক শ্রীবাস সরকার।

এর আগে সকাল ৯ টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও উপজেলা প্রেসক্লাব সহ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button