slider

মানিকগঞ্জে ত্বক্কী হত্যাসহ সকল হত্যাকন্ডের বিচারের দাবিতে মানববন্ধন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সমাজে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকুক, সকল প্রকার হত্যাকান্ডের বিচার হোক”

আজ মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সকাল ১১.০০ থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত সুজন-সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে নারায়ণগঞ্জের মেধাবী তরুণ ছাত্র তানভীর মুহাম্মদ ত্বক্কী হত্যাসহ সকাল হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা সুজনের সভাপতি জনাব ইকবাল হোসেন কচি এর সভাপতিত্বে ও সংগঠক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক আকরাম হোসেন, প্রথম আলো বন্ধুসভা জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম, দিশারি সভাপতি হাসান সিকদার, এনসিটিআই এর নিপা আক্তার, উন্নয়নকর্মী ফিরোজা সরকার প্রমুখ।

বক্তারা বলেন অনতিবিলম্ব আমরা তক্কীসহ সকল প্রকার হত্যাকান্ডের বিচার চাই। তারা আরও বলেন
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাবকচ। সমাজে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকলে গুম খুন হত্যা নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button