slider

কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ৪ মার্চ শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি ও টোক ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খাঁন, টোক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ জলিল, শাহ মোঃ জানি আলম কনক, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ সাহাব উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নাসিমা বেগম, বরমী ইউনিয়ন পরিষদের সহকারি সচিব ওমর ফারুক প্রমুখ সহ শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button