slider
সরকারি দেবেন্দ্র কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার (২০২৩) উদ্বোধন হয়েছে। বুধবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উদ্বোধন করেন। এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ বদর উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৩ এর আহ্বায়ক মানিক কুমার সাহাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




