slider

সালথায় জাতীয় বীমা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বুদ্ধকরণ সভা

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ বিয়ষক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় বীমা দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফরিদপুর জেলা জীবন কর্পোরেশনের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা (ডিও) মোহাম্মদ সাহিদ মোল্লা, উপজেলা জাইকা কর্মকর্তা মোঃ রিফাত রিয়াজ, সালথা থানার উপপরিদর্শক (এস আই) ফরহাদ হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button