slider

ঝিনাইগাতীতে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে একুশের প্রথম প্রহরে ঝিনাইগাতীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস, আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাসদ, ঝিনাইগাতী রিপোর্টার ক্লাব, সহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।

প্রত্যেুষে প্রভাত ফেরীর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, শ্রেনি পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে শহিদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। সকাল ১১টাই উপজেলা পরিষদ চত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন প্যাসিফিক ক্লাবের উদ্যোগে শিশু কিশোরদের মাঝে “প্যাসিফিক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রুকন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইউএনও ফারুক আল মাসুদ, ওসি মনিরুল আলম ভুইয়া, আ’লীগ নেতা মোহসিনুল বারি রুমি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেস, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, চিত্র শিল্পী আহমেদ নাওয়াজ, অভিনয় শিল্পী ও অভিনয় সভাপতি আহসান হাবিব নাসিম, অভিনেত্রী, আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button