slider

কেরানীগঞ্জে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের রামেরকান্দা (বোডিং) ও রোহিতপুর বাজার এলাকার (কেরানীগঞ্জ – দোহার-নবাবগঞ্জ) সড়কের উপর অবৈধভাবে যাত্রী তোলা ও অবৈধ পার্কিং এবং অবৈধভাবে সড়কের উপর অস্থায়ীভাবে দোকানপাট করার অপরাধে মোট ৮ জনকে ১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০জন কে নগদ অর্থদন্ড দেওয়া হয় ।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয় ।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোহাম্মদ ফয়সাল বিন করিমের নেতৃত্বে এ মোবাইল কোট পরিচালনা কর হয়, অভিযান শেষে নিবার্হী কমকর্তা বলেন আমাদের এই অভিযানের মাধ্যমে সকল অবৈধ পার্কিং ও অবৈধ অস্থায়ী দখলদারদের কে সর্তকবানী দেওয়া হল, আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম এ অভিযানে সহায়তা করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন ১) বাদল (৩৬), ২) নিবাস (৪০), ৩) দুলাল (৪০), ৪) সেলিম (৪০), ৫) ফয়সাল(৩০), ৬) মোঃ ইলিম(৪০), ৭) জসিম খান (৪৬), ৮) হাসান (১৯) এছাড়াও বাকী ১০ জনকে সর্বমোট নগদ ২৩ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এবিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন ব্যস্ততম এই সড়কের উপর অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকানপাট গুলোর কারণে স্বাভাবিক চলাফেরা করতে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং প্রতিনিয়ত যানযট সৃষ্টি হয়,আমরা আশাবাদী আজকের এই অভিযানের পর সম্পূর্ণ না হলেও কিছুটা ভোগান্তি কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button