slider

কালিয়ায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

মো:মামুন মোল্যা, নড়াইলে প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার মহাজন বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ চন্ডিধাম মন্দির মাঠে (বুধবার) চার দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়ে সোমবার শেষ হয়। কর্মসূচির মধ্যে ছিল অধিবাস সংকীর্তন, রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন, সমাপনান্তে নগর কীর্তন, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক বাবু হরিদাস বিশ্বাস । সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির বাবু অরবিন্দু বর্মন,বাবু কালিদাস বিশ্বাস, বাবু হরিদাস বিশ্বাস, বাবু শ্রীদাম ঠাকুর প্রমুখ।

অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন বাগেরহাটের উত্তম চক্রবত্তী, ফরিদপুরের বিপ্লব বিশ্বাস, ফরিদপুরের শংকর বিশ্বাস, যশোরের ভক্ত হরিদাশ, নড়াইলের উত্তম চক্রবত্তী, যশোরের স্বাগতম বৈরাগী। এবং অষ্টকালীন লীলা পরিবেশন করেন ভারতের কবিতা ঘোষ, বিনোদপুরের সুপ্রীয় রানী সরকার, টাঙ্গাইলের সাধন সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button