
পতাকা ডেস্ক : গতকাল ১৭/০২/২০২৩ তারিখে পল্লবী ২য় পর্ব বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতি অফিসে এলাকার সার্বিক উন্নয়ন শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। এছাড়া আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অত্র আবাসিক এলাকার সম্মানিত বাড়ি ও ফ্ল্যাট মালিকগণ।
মাননীয় সংসদ সদস্য তার বক্তব্য জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে এবং আগামী ২০২৫ সালের মধ্যে ইষ্টার্ণ হাউজিং আবাসিক এলাকার সকল রাস্তা পাকা হবে, ইনশাআল্লাহ।
উনি আরও জানিয়েছেন বাড়ি মালিকেরা খুব শিঘ্রই ৬তলার পারমিশন পাবেন, আবাসিক এলাকায় একটি কবরস্থান ও একটি খেলার মাঠের ব্যাবস্থা হবে ইনশাআল্লাহ।




