slider
লালপুরে চোলাই মদ ও ফেনসিডিল উদ্ধার আটক-৫

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ১হাজার ৩৫ লিটার চোলাই মদ ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ৫ যুবককে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। আজ শুক্রবার সকালে নাটোর সিপিসি-২ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে। কো¤পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন নেতৃত্বে রাতে উপজেলার মাঝগ্রাম ও দূর্গাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে রাজশাহী র্যাব-৫ নাটোর সিপিসি-২ এর সদস্যরা মাদক সহ ওই যুবকদের আটক করা করেন বলে জানা গেছে। আটককৃতরা হলো, রানা মালিথা (২৬), শ্রী শ্যামল কুমার সিং (৩৭), রাসেল করিম (৪৫), রকিব রায়হান রকি(২৩), মানিক হোসেন (২৭) ।



