slider

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে পুলিশ সদস্য আহত

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তি হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্য খায়রুল আলম। বর্তমানে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে এ ঘটনা ঘটে।

উপ পরিদর্শক জাহিদুর রহমান বাদল বলেন প্রতিদিনের মতো বুধবার বিকালেও ১৪ এপিবিএন ইরানী পাহাড় পুলিশ, ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে ৫-৬ জন পুলিশ সদস্য টহল দিচ্ছিল। সন্ধ্যার সময় তারা পাহারাদার ও ভোলেন্টিয়ারদের ডিউটি চেক করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি খায়রুল আলম নামে এপিবিএনের এক সদস্যের গলার চামড়ায় লেগে বেরিয়ে যায়। এতে তার গলার ডান পাশে জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প ব্যারাকে রাখা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, টহলরত অবস্থায় এমন অজ্ঞাত হামলা সবাইকে হতবাক করেছে। ভাগ্য সহায় ছিল বলে কনস্টেবল খায়রুলের গলার ডান পাশে হালকা ক্ষত লেগে গুলিটি ছিটকে গেছে। এটা অন্যকিছুও ঘটাতে পারতো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button