উখিয়া ক্যাম্পে সিক্স মার্ডার মামলার আসামী রোহিঙ্গা লালু গ্রেফতার

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সিক্স মার্ডার মামলার পলাতক আসামি সফিকুল ইসলাম উরফে লালুকে (৫০) গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন। সে ক্যাম্প ১৮ ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুপ আলীর ছেলে।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প ১৮ এর ব্লক-সি এলাকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে আলোচিত সিক্স মার্ডার মামলার এজাহার নামীয় ১৬নং আসামী।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গেলো ২০২১ সালের ২২ অক্টোবর গভীর রাতে ক্যাম্প-১৮ এর আওতাধীন এ ব্লকের এইচ/৫২ সাব-ব্লকে অবস্থিত মসজিদের ভিতর সাধারণ রোহিঙ্গারা তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় ধৃত আসামী মোঃ সফিকুল ইসলাম উরফে লালুসহ ২৫ জন ও অজ্ঞাতনামা ২০০/২৫০ জন মিলে অতর্কিত ভাবে মসজিদের ভিতর হামলা করে নৃশংসভাবে কুপিয়ে ৬ জনকে হত্যা করে। এই ঘটনায় আরো ১৮/২০ জন রক্তাক্ত আহত হয়।




