উখিয়ায় অবৈধ করাত কল জব্দ ও সরঞ্জামাদি উদ্ধার

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নে বনবিভাগ অভিযান চালিয়ে ৫টি অবৈধ করাত কল জব্দ করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ করাত কলের সরঞ্জাদি উদ্ধার করেন বনবিভাগ।
রবিবার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার( ভূমি) সালেহ আহমেদ,উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমসহ উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তাগণ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,উখিয়ার পাঁচটি ইউনিয়নে অর্ধশতাধিক অবৈধভাবে করাত কল বসিয়ে বন সম্পদ ধ্বংস করে চলেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।দীর্ঘদিন ধরে কোন প্রকার লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল গুলোতে প্রতিনিয়ত হাজার হাজার ঘণফুট কাঠ চিরাই করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, বন সম্পদ রক্ষা করার জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত অবৈধ করাত কল মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে৷



