ঝালকাঠিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশ(ডিবি)’র অভিযানে সদর উপজেলার শ্রীমন্তকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি নারী মোসা. হোসনেয়ারা (৪৫) সদর উপজেলার রুনসী গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের পরিদর্শক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে হোসনেয়ারাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃত হোসনেয়ারা বেগম সদর উপজেলার কির্ত্তিপাশা ইউনিয়নের রুনসী গ্রামের
মো.বাবুল খান’র স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
সদর থানার ওসি নসির উদ্দিন জানান, ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারীকে
আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনেও মামলা করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।




