slider

লামায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন ২ মন্ত্রী

মো: ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবান জেলা লামা উপজেলার পরিষদ কমপ্লেক্স ভবন সহ মোট ৮ কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৫১ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প-২ এর আওতায় ৬ কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার ৫১ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ করা হয়। একইসাথে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা চেয়ারম্যান বাসভবন এবং ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ইউএনও বাসভবন নির্মাণ করা হয়।

জানা যায়, ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৪ তলা মূল ভবন কাজ সমাপ্ত হয়েছে। প্রতি ফ্লোরে ৪২৫০ বর্গফুট করে মোট ১৭ হাজার বর্গফুট এর মধ্যে ৩০টি কক্ষ রয়েছে। এছাড়া ৪ হাজার বর্গফুটের হলরুম সহ সর্বমোট ২১ হাজার বর্গফুটে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে।

ফিতা ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে ২ মন্ত্রী নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির নৃত্য প্রদর্শন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেন, মানুষ এখন বিচ্ছিন্ন নয়। উন্নয়নের কারনে আমরা পাহাড় ও সমতলের মানুষ এগিয়ে যাচ্ছি। দেশের অবকাঠামো খাতে উন্নয়নে প্রধানমন্ত্রী চমক দেখিয়েছেন। দেশের প্রতিটি গ্রামে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করলে দেশ সুষম উন্নয়নের ছোঁয়া পাবে। বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। আমাদের বিশাল জনসংখ্যা রয়েছে। এ জনসংখ্যাকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করে জনসম্পদ হিসেবে ব্যবহার করলে ২০৪১ সালের আগেই আমরা সোনার বাংলায় পরিণত হব।

বিশেষ অতিথির বক্ত্যব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, মানুষের স্বপ্ন বাস্তবায়ন করেন। এলজিইডির অর্থায়নে এলাকায় ৬৮ কোটি ১৮ লক্ষ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২শ কোটি টাকার উন্নয়ন করেছে।

এসময় লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামালের সভাপতিত্ব উক্ত অনুষ্টানে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক মো: লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর, ৩২ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান এলজিইডির প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মদ ইয়াসির আরাফাত, উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button