
কাউসার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি:মানিকগঞ্জের দৌলতপুর থানার বাচামারা ইউনিয়ন এর বাচামারা কাচারী পাড়া থেকে দুই চিহ্নিত গাজা ব্যবসাহীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
গতকাল মোহাম্মদ সাহাদত (৩২)ও রিনা আক্তার (২৮) কে গপোন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী স্ত্রীকে দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করে। রাত ১০.০০ ঘটিকার সময় দৌলতপুর থানা পুলিশ গোপনীয়তা রক্ষা করে উভয় আসামিকে আটক করে ।মাদকদ্রব্য আইন ২০১৮, ৩৬(১) সারনির ১৯ (ক)৪১ধারায় মামলা রুজু করে (মামলা নং- ৩) আসামিদের কোর্টে পাঠান।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার এবং যেকোনো পরিস্থিতিতে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত।



