slider

ঠাকুরগাঁওয়ে গাঁজা গাছসহ আটক – ১

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় প্রায় ১৫ ফুট গাঁজা গাছ সহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম- নুর হোসেন ছেলে জলিল (৪০)। বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী দুপুরের দিকে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন চন্ডিপুর এলাকায় জলিলের বাসায় অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়। ঠাকুরগাঁও জেলার সদর থানার পুলিশ পরির্দশক (ওসি) জিয়াউর রহমান বলেন, আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে জলিলের বাসায় অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তি গাঁজা ব্যবসা এবং সেবনের সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রেজু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button