slider

নিয়ামতপুরে যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি উদিয়মান তরুন নেতা রন্্জু রহমানের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হয়।

১ ফেব্রুয়ারী বুধবার বেলা ৪টায় উপজেলার রামগাঁ-সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন নিপেড়িত, অবহেলিত, বঞ্চিত মানুষের একমাত্র আস্থাভাজন যুব সমাজের আইকন অত্র ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রন্জু রহমান।

ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাহাদুরপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহবায়ক ফরিদ আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন, সাবেক যুবলীগ সহ-সভাপতি মিন্টু কুমার সরকার, ৯নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি জিয়াউর রহমান, ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক যুবলীগ সদস্য চিত্তরন্জন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি টুটুল মাহাতাসহ বিভিন্ন পর্যায়ের নেতানেত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button