slider

নাটোরে যুবকের ভাসমান লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার ভাটোদ্বাড়া এলাকায় বগুড়া- নাটোর মহাসড়ক সংলগ্ন ব্রীজের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই লাশ উদ্ধার করা হয়। নাটোর থানার অফিসার ইনচার্জ নাসিম আহম্মেদ জানান, বস্ত্রহীন অবস্থায় ৩০/৩৫ বছর বয়সী নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার জন্য বিভিন্ন স্থানে সংবাদ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button