slider

ইউএনও কর্তৃক সেরা ক্রীড়া শিক্ষকের পুরস্কার নিচ্ছেন সোহেল মোস্তফা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩, ক্রীড়া পরিচালনার জন্য তিতাস উপজেলা নির্বাহি অফিসার এটিএম মোর্শেদ মহোদয় কর্তৃক পুরস্কার গ্রহণ করছেন তিতাস উপজেলার জিয়ার কান্দি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ক্রীড়া শিক্ষক মোঃ সোহেল মোস্তফা। একজন সফল ক্রীড়া শিক্ষক হিসেবে মোঃ সোহেল মোস্তফা এর আগেও সফলতা অর্জনের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের পুরস্কার লাভ করেন। তাঁর দিকনির্দেশনায় কঠোর পরিশ্রম ও অনুশীলন করে এই মাদরাসার শিক্ষার্থীরা বরাবরই সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে চলেছে। এব্যপারে মোঃ সোহেল মোস্তফা বলেন, প্রতিটি শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের অধিকারী এবং শরীর চর্চার মাধ্যমে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদরাসা অধ্যক্ষ সহ শিক্ষক মন্ডলী সর্বদাই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে মাদরাসা সভাপতি, উপজেলা শিক্ষা অফিসার এবং সর্ব পুরী ইউএনও মহোদয় এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়া শিক্ষক মোঃ সোহেল মোস্তফা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button