slider
গোকুল আওয়ামীলীগের মোটর সাইকেলের শোডাউন

সোহাগ মাহবুব, সংবাদকর্মী, বগুড়া : বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করার লক্ষে, শনিবার বিকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে প্রায় শতাধিক মোটর সাইকেলের শোডাউন নিয়ে ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোকুল ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মানিক মিয়া, সাঃ সম্পাদক ইকরাম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান বাবু, ওয়ার্ড যুবলীগের সভাপতি সাফিউল ইসলাম স্বপন, সাঃ সম্পাদক ফিটম মিয়া, আতিকুর রহমান রাকু, নজরুল ইসলাম, রাঙ্গা মিয়া, মাহমুদ হাসান, রাকু মিয়া, বাবু মিয়া, রাকিবুল ইসলাম রানা, রাকিবুল ইসলাম রাকিব, রঞ্জু, বুলবুল সহ অনেকে।




