slider
লিপি সাহার মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
খাদ্য মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।খাদ্যমন্ত্রী বলেন, লিপি সাহা ছিলেন সংগঠনের জন্য নিবেদিত প্রাণ।
উল্লেখ্য, লিপি সাহা ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।