slider

অ্যাড. বনি আমীন ৮৭ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন

মোঃ শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বৃহস্পতিবার সমিতির মিলনায়তনে
দিনব্যাপী ভোট গ্রহণ ৮৭ভোট পেয়ে অ্যাডভোকেট বনি আমীন বাকলাই সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন খোকন মোল্লা পেয়েছেন ৪৮ ভোট। সম্পাদক পদে অন্য প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বাবু ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন।
তরুণ আইনজীবী, কর্মদক্ষ, সততা, নিষ্ঠা, পরোপকারী এবং আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবী ও অধিকার আদায়ে পছন্দের ব্যাক্তিকে তাদের নেতা নির্বাচিত করেছেন বলে জানিয়েছেন ভোটার আইনজীবীরা। ভোটার তালিকা হালনাগাদের তথ্যানুযায়ী এবারের নির্বাচনে জেলা আইনজীবী সমিতিতে ১৫৭জন ভোটারের মধ্যে ১৪২ জন বৈধ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর রফিকুল ইসলাম আজম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও সভাপতিসহ ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইতিপূর্বেই ১৪টি পদে একক প্রার্থী হিসেবে ১৪ জন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, সহসভাপতি ২টি পদে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন ও অ্যাডভোকেট এমএ জলিল, যুগ্ম সম্পাদক ৪টি পদে অ্যাডভোকেট তরিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট জাকারিয়া রহমান জিহাদ, অ্যাডভোকেট কার্তিক চন্দ্র দত্ত ও অ্যাডভোকেট মোঃ আল আমিন ফরাজী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম, সম্পাদক ভিজিলেন্স অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদার, সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভর্তি উপ-পরিষদ অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু, অ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস ও অ্যাডভোকেট সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অংশগ্রহন করছে। তবে, বিএনপি ও অন্যদল সমর্থিত আইনজীবিরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button