slider

ঠাকুরগাঁওয়ে আবাসিক হোটেল থেকে ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাধাউষা বিল্ডিংয়ের আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো শাহিন আলম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ২৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘রাধাঊষা’ নামের হোটেলের ১০ তলার ৫১৫ নম্বর ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শাহিন ঠাকুরগাঁও সদর উপজেলার বগুলাডাঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। রাধা ঊষা আবাসিক হোটেলের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, ‘শাহিন আলম ২২ জানুয়ারী রোববার রাত সাড়ে ১১টায় হোটেলে থাকার জন্য খাতায় এন্ট্রি করেন। খাতায় ট্রাকচালক বলেও উল্লেখ করেন। নিয়মানুযায়ী হোটেলে অবস্থান করা প্রত্যেক চালককে বিকেল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত ডেকে জিজ্ঞাসা করা হয় পরের দিনে তিনি থাকবেন কি না। মঙ্গলবার যখন ৫১৫ নম্বর কে হোটেলের ছেলেরা জিজ্ঞাসা করতে যায়, তখন ওই ক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। অনেক ডাকাডাকির পরেও সাড়া শব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। মাসুদ রানা আরও বলেন, ‘পরে পুলিশ তাঁর বাবা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। তাৎণিকভাবে তাঁর অভিভাবকসহ স্থানীয়রা মনে করছেন শাহিন আত্মহত্যা করে থাকতে পারেন। হোটেলের নিচের কয়েকজন দোকানদার জানান, তাঁদের দোকানে ওই দিন দুপুর ১২টায় শাহিন পানসহ বিভিন্ন খাবার কিনেছিলেন। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, ‘হোটেলের একটি কে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর মরদেহ ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button