slider

লালপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে ট্যালেন্টপুল সহ বিভিন্ন গ্রেডের ৩শ ৮২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান সহ পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা সংলগ্ন অবস্থিত থানা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান হয়। স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি, গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজর অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ স¤পাদক রাজিব হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button