slider

আমতলী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বুলবুল, সম্পাদক সুমন

মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা : বরগুনার আমতলী প্রেসক্লাবের ২০২৩ সালের সাধারণ সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বরগুনা জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম প্রতিদিন ও বরিশাল প্রতিদিনের আমতলী প্রতিনিধি মনিরুজ্জামান সুমন আকন।

প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীনের সঞ্চালনা এবং প্রেসক্লাবের সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে রোববার সকালে আমতলী ডাক বাংলো হল রুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং আমতলী প্রেসক্লাবের উপদেষ্টা আবু জাফর সালেহ।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা, আমতলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, মোঃ রেজাউল করিম, জিএম মুসাসহ প্রেসক্লাবের সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button