
বিএসএফ তাহিরপুর সীমান্তে ঢুকে নিজ ভিটায় গুলিকরে হত্যা’র প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে নাগরিক পরিষদের আহবায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন,” ২০২৩ সালের প্রথম প্রহরে বাংলাদেশীকে হত্যা করে বিএসএফ রক্তের :হোলিখেলা’ শুরু করে। একই ধারাবাহিকতায় বিএসএফ সিলেটের তাহিরপুর সীমান্তে ঢুকে গুলি করে এক যুবককে হত্যা ও অপর জনকে আহত করে। অথচ বাংলাদেশ জাতি রাষ্ট্র নিশ্চুপ। নিজ দেশের নাগরিকের জীবন হারানোর পরও রাষ্ট্রীয় নির্লিপ্ততা হতাশা ব্যাঞ্জক ও সন্দেহ জনক। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সীমাহীন বেকারত্ব আর হাতাশায় নিমর্জিত যুব শক্তিকে রাষ্ট্র গঠনের কাজে ব্যবহার করতে জাতি ব্যার্থ। ভোগবাদী বিবেকহীন তথাকথিত বুদ্ধিজীবী ও উচিষ্ঠ ভোগীরা জাতিকে রক্ষা না করে পরাধীনতার শৃঙ্খল পরাতে তৎপর থাকবে। এমতাবস্থায় নাগরিকদের ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই।”
তিনি প্রধান প্রধান রাজনেৈতিক দলের নিশ্চুপ থাকারও তীব্রনিন্দা জানান।




