slider
হরিরামপুরে শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এথলেটিকস প্রতিযোগিতা

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব উপস্থিত ছিলেন।




