slider

মারুকায় শেখ রাসেল পরিষদের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দর্শক সারিতে বসে খেলা দেখেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি দর্শক সারিতে বসে উপভোগ করেন তিনি। বিকাল ৪টায় ইউনিয়নের চক্রতলা বাজারের পাশে একটি মাঠে, মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। উদ্বোধনের আগে অতিথিদের বসার মঞ্চ তৈরি না করার পরামর্শ দিয়েছেন তিনি । এসময় তিনি বলেন মঞ্চ তৈরিতে অনেক টাকা ব্যয় হয়। ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠান গুলোতে ব্যয় কমিয়ে আনতে মঞ্চ তৈরি না করতে সকলকে পরামর্শ দেন তিনি। ক্রীড়াঙ্গনের পরবর্তী প্রোগ্রামগুলোতে মঞ্চ তৈরি যেন না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান। সভাপতির বক্তব্যে জননন্দিত চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভুইয়া বলেন, তরুন ও যুবসমাজের সকলকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করতে ক্রীড়া সংগঠকদের আরো দায়িত্বশীল হতে অনুরোধ করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক গাজী বোরহান উদ্দিন ভূইয়া। মালীগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আসিফ সরদার, মারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের তালুকদার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মাসুক ভূইয়া সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button