slider

মানিকগঞ্জে উদ্দীপনের কম্বল বিতরণ

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :”কেউ না কেউ তাকিয়ে আছে আপনি আসবেন বলে,আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংগঠন উদ্দীপন মানিকগঞ্জ সদর ও আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে আজ মানিকগঞ্জ পশ্চিম দাশরা এসডি টাওয়ারে উদ্দীপন কার্যালয়ে সকাল ১১.০০ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের আঞ্চলিক সমন্বয়কারী মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাবস্থাপক নীতিশ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্দীপন পরিচালনা পর্ষদের সদস্য রেহেনা খাতুন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্দীপন পরিচালক (এমএফপি) মো.সগীর হোসেন, উপপরিচালক(এমএফপি) জনাব আবুল ফজল, জোনাল ম্যানেজার মো.মিজানুর রহমান, মানিকগঞ্জ সিটি হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মো.দেলোয়ার হোসেন, উন্নয়নকর্মী ও সাংবাদিক মো.নজরুল ইসলাম, ঘিওর অঞ্চলের ব্যাবস্থাপক মো.আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন আমরা এই অঞ্চলের পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ের মানুষের জীবন মান উন্নয়ন ক্ষুদ্র ঋণ ও সামাজিক নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধসহ নারীর ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করছি। সংসারে ঘরে বাইরে দুজনেই মিলে পরিশ্রম করে সঞ্চয় করতে হবে। মনে রাখতে হবে সংসার উন্নতি হলে দেশের ও সমাজের উন্নয়ন হয়। শীতার্ত মানুষের জন্য এটি আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আপনারা সংগ্রামী মানুষ। বন্যা খড়া শীতের সাথে যুদ্ধ করেই আমাদের টিকে থাকতে হবে এবং সরকারের উন্নয়নের মূলধারায় প্রবেশ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button