slider

ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় ১২ জানুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাবেদ আলী, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক মোঃ আল মামুন অর রশিদ, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারি শিক্ষক (চারুকলা)মোঃ কাদিমুল ইসলাম যাদু, ঠাকুরগাঁও পুলিশ লাইন এন্ড কলেজ সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন, ঠাকুরগাঁও পুলিশ লাইন এন্ড কলেজ সহকারী শিক্ষক সবুজ সেন, ঠাকুরগাঁও জেলা তথ্য সহকারি অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া, চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button