
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও জননেতা সাইফুল হক সাধারণ সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন।
একইসাথে সাত সদস্যবিশিষ্ট রাজনৈতিক পরিষদ ও ১৪ জন কেন্দ্রীয় সংগঠকও নির্বাচিত করা হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস গতকাল সমাপ্ত হয়েছে। ৬ জানুয়ারী উদ্বোধনী সমাবেশ, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কংগ্রেস শুরু হয়েছিল।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি, রাজনৈতিক পরিষদ ও কেন্দ্রীয় সংগঠকদের নাম নিম্নরুপ –
পূর্ণাংগ সদস্য :
১। সাইফুল হক, ২। বহ্নিশিখা জামালী, ৩। আকবর খান, ৪। আবু হাসান টিপু, ৫। আনছার আলী দুলাল, ৬। মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ৭। মাহমুদ হোসেন, ৮। শহীদুল আলম নান্নু, ৯। এপোলো জামালী, ১০। রাশিদা বেগম, ১১। সিকদার হারুন মাহমুদ, ১২। ফিরোজ আহমেদ, ১৩। সজীব সরকার রতন, ১৪। মোজাম্মেল হোসেন, ১৫। নজরুল ইসলাম শাহজাহান, ১৬। স্নিগ্ধা সুলতানা ইভা ১৭। সাইফুল ইসলাম ১৮। নির্মল বড়ুয়া মিলন ১৯। কামরুজ্জামান ফিরোজ ২০। অরবিন্দু বেপারি বিন্দু ২১। শহীদুজ্জামান লাল মিয়া ২২। জসিমউদ্দিন রাঢ়ী ২৩। শেখ মোহাম্মদ শিমুল এবং বিকল্প সদস্য ২৪। শাহীন আলম, ২৫। মীর রেজাউল আলম ।
রাজনৈতিক পরিষদের সদস্যবৃন্দ হচ্ছেন :
সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক
ও মাহমুদ হোসেন।
কেন্দ্রীয় সংগঠকবৃন্দ হচ্ছেন :
রহিমা খাতুন, আবু লাহাব লাইসুদ্দিন, জুঁই চাকমা, আকরাম হোসেন, ইমরান হোসেন, ডাঃ মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, নাসির হোসেন, মুক্তা ইসলাম, নীলুফার ইয়াসমিন, প্রদীপ রায়, সাবিনা ইয়াসমিন, ডাঃ মুনসুর রহমান ও আইয়ুব আলী।
কংগ্রেসে সংশোধনী-সংযোজনীসহ রাজনৈতিক প্রস্তাব, পার্টির গঠনতন্ত্র, কর্মসূচি, কেন্দ্রীয় গাইড লাইন গ্রহণ করা হয়।
কংগ্রেসে পার্টির আয়-ব্যয়ের হিসাবও দাখিল করা হয়।
সমাপনি অধিবেশনে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।
আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে দশম কংগ্রেসের সমাপ্তি টানা হয়।




