slider

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে গাঁজা সহ ১ যুবক গ্রেপ্তার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজার সংলগ্ন ব্রীজের উপরে অভিযান চালিয়ে রাজ্জাক মিয়া(২৬)নামে এক যুবককে ২শত গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ঘটিকার দিকে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক জেলার নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের আঃ খালেকের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান, এএসআই রাফেল চাম্বুগং সহ সঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার তিনানী বাজার সংলগ্ন ব্রীজের উপর অভিযান চালিয়ে রাজ্জাক মিয়াকে ২শত গ্রাম গাজা সহ আটক করা হয়। পুলিশের ধারণা রাজ্জাক গাজা বিক্রির উদ্দেশে ওই ব্রীজের উপর অবস্থান করছিল।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রাজ্জাকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে তাকে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button