মাধবপুরে সংখ্যালঘুদের ৭ দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : ধর্মীয় রাষ্ট্র নয়,ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাইঃ “ধর্ম যার যার রাষ্ট্র সবার” স্লোগানকে সামনে রেখে রোড মার্চ চলো চলো ঢাকায় চলো সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আগামী ৭ জানুয়ারী ২০২৩ ঢাকার শনিবার ঢাকার শাহ্বাগ চত্বরে জমায়েত এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান উপলক্ষে শুক্রবার ৬ জানুয়ারি বিকাল ৩ টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলা শাখার কর্তৃক হবিগঞ্জের মাধবপুর শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলা শাখার সভাপতি হরিশ চন্দ্র দেব এর নেতৃত্বে, ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের প্রভাষক ও পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জগদ্বীশ দেবনাথ, সুজিত রায়, সাবেক কাউন্সিলর দুলাল মোদক মাধবপুর পৌরসভা।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, সহ অন্যান সুধী।
উল্লেখ্য বক্তব্যে বক্তারা বলেন সংখ্যা লঘুদের প্রতি বৈষম্য মূলক আচরণ মানবাধিকার লঙ্ঘনের অবসান,
তাদের জীবন সম্পদ উপাসনালয় জীবনধারা সংস্কৃতির স্বাতন্ত্র্য রক্ষা সাংবিধানিক বাধ্যকতা,
অর্পিত সম্পত্তি সংশোধনী আইন দ্বারা নির্ধারিত সময়ে প্রকৃত স্বত্বাধিকারীদের পুনঃ প্রতিষ্ঠা করা, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা। সংখ্যালঘুদের বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠীর জমি জলাধার ও বন এলাকায় অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য মূলক সকল প্রকার আইন ও অন্যান্য ব্যবস্থার অবসান করা, ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠীর ও অন্যান্য সম্প্রদায়ের স্বীকৃত ভাষা সাহিত্য ও সংস্কৃতির জীবন ধারার স্বাতন্ত্র্য সংরক্ষণের ৭ দফা দাবি ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারের দেওয়া বাস্তবায়নের দাবি তুলেন।



